।।শোক সংবাদ।।
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
সাবেক শিল্পমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। ২৯ইং সেপ্টেম্বর সোমবার, সকাল ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। অসুস্থ্য অবস্থায় সেখান থেকে গতকাল রবিবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার বাংলাদেশের শিল্পমন্ত্রী হন।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন