বীরগঞ্জবাসীর প্রানের দাবি" নিরাপদ ও প্রশস্ত সড়ক নির্মাণ হোক।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ও কাহারোলের ১০ মাইল থেকে ২৯ মাইল পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং রাস্তার ধারে কিছু কিছু জায়গায় বড় বড় গর্ত রয়েছে। এই পথে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয়। আমাদের এলাকাবাসীর আন্তরিক আশা, এই সড়কটি দ্রুত প্রশস্ত করে দুই পাশে লেন বৃদ্ধি করা হোক, রাস্তার ধারে থাকা অবৈধ স্থাপনা নিয়ম অনুযায়ী অপসারণ করা হোক, এবং বীরগঞ্জে একটি নিয়মিত বাসস্ট্যান্ড (গাড়ি স্ট্যান্ড) নির্মাণ করা হোক, যেখানে দূরপাল্লার কোচ ও লোকাল গাড়ির জন্য আলাদা নির্ধারিত স্থান থাকবে। এগুলো বাস্তবায়িত হলে, যানজট অনেকটা কমে যাবে, পথচারী ও স্কুল-ছাত্রছাত্রীদের নিরাপত্তা বাড়বে, জরুরি সেবা সহজ হবে। সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিনীত অনুরোধ বীরগঞ্জবাসীর এই দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান