শাহবাগে প্রাথমিক শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে আহত খায়রুন নাহার লিপি সহ আরও অনেকে,

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে আহত খায়রুন নাহার লিপি সহ আরও অনেকে,
ছবিঃ নাসির উদ্দিন

দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ

ঢাকা, ৯ নভেম্বর ২০২৫: রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে আহতদের মধ্যে আছেন পটুয়াখালীর গলাচিপার কৃতি সন্তান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ও প্রাথমিক শিক্ষকদের জনপ্রিয় নেত্রী খায়রুন নাহার লিপি। আরও বহু শিক্ষক গুলিবিদ্ধ ও আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষকরা যখন তাদের দাবিদাওয়া নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, তখন হঠাৎই পুলিশ গুলি ও টিয়ার শেল ছোড়ে। এতে ঘটনাস্থলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শিক্ষক মহল এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলছেন, "শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা নগ্ন প্রকাশ। এটি কেবল লিপি আপার ওপর হামলা নয়, বরং দেশের সব শিক্ষকের ওপর আঘাত।" প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে সকল রাজনীতিবিদ, শিক্ষক-শিক্ষার্থী এবং পেশাজীবী সংগঠনকে এই আন্দোলনে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন