যশোর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত।
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশোর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর-২৫) সকাল ৯ টায় যশোর পুলিশ লাইন্স মাঠে ওই প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং পরিদর্শন করেন, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়। এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশ নেওয়া সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সরকারি পোশাক ও টার্ন আউট পরিদর্শন করেন। তিনি প্যারেড পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্যারেডে কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন, জনাব আর আই পুলিশ লাইন্স, যশোর। এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সকল সার্কেল অফিসারবৃন্দ, অফিসার ইনচার্জগণ-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স। তথ্যঃ যশোর জেলা পুলিশ।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ