বুড়িচংয়ে শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই

বুড়িচংয়ে শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও রান্নাঘরসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সদর পৌরসভার আরাগ আনন্দপুর পশ্চিমপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি নওয়াব মিয়ার ছেলে সফিকুল ইসলাম। বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ঘরজুড়ে ছড়িয়ে পড়ে। আগুনে বসতঘর, রান্নাঘর, দুইটি খাট, একটি ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব ২–৫ লাখ টাকার মতো হতে পারে। তবে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ লাখ টাকার মালামাল আগুন থেকে রক্ষা করে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছির মুন্সী, ইউপি সদস্য এনামুল হক মাসুম, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ