ময়মনসিংহ ঈশ্বর গঞ্জে পুলিশ এ র হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়া মামলায় অভিযুক্ত আবারও ২জন গ্রেপতার

ময়মনসিংহ ঈশ্বর গঞ্জে পুলিশ এ র হাত থেকে আসামি  ছিনিয়ে নেওয়া মামলায় অভিযুক্ত আবারও ২জন গ্রেপতার
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

অদ্য ইং ২৫/১০/২০২৬ তারিখ রাত ২.৩০ ঘটিকার সময় জনাব মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়েরর নির্দেশনায়,জনাব আশরাফুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম এন্ড অপস্),ময়মনসিংহ, জনাব দেবাশীষ কর্মকার, গৌরিপুর সার্কেল মহোদয় নেতৃত্বে এবং জনাব মোঃসাজ্জাদ রোমান, অফিসার ইনচার্জ, ঈশ্বরগঞ্জ থানা, তত্ত্বাবধানে ঘটনার মূল হোতা এজাহার নাময়ী ৫ নং আসামী মোঃ নূর মোহাম্মদ মিলন(৫০), বিএনপির ১নং যুগ্ম সাধারন সম্পাদক, সরিষা ইউনিয়ন পিতাঃমৃত আব্দুল আজিজ,সাং-সরিষা গাংপাড়, থানাঃ ঈশ্বরগঞ্জ,, জেলাঃ ময়মনসিংহ , কে সরিষা এলাকা থেকে ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নয়ন মন্ডল (২৮),পিতাঃমৃত মজিবুর রহমান মাতাঃমোছাঃ হালিমা বেগম,সাং-চর হোসেনপুর, থানাঃঈশ্বরগঞ্জ,জেলা:ময়মনসিংহ কে আশ্রবপুর এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। পুলিশের সরকারি কাজে বাধাদান, পুলিশের উপর আক্রমন পূর্বক মারধর করে সাধারন জখম ,পুলিশের ব্যবহৃত সিএনজি ভাংচুর করে ক্ষতি সাধন পূর্বক পুলিশের হেফাজত হইতে আসামী ছিনিয়ে নেওয়ার অপরাধ করায় উক্ত ব্যাক্তিদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। থানা পুলিশের অভিযান চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সে যে দলের লোক হোক না কেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল