ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে পুলিশের হেফাজত থেকে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২জন

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে পুলিশের হেফাজত থেকে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২জন
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের হেফাজত থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়া এবং সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের অভিযোগে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের ওয়াসীম মিয়া (২৬) এবং সরিষা ইউনিয়নের গাংপাড় গ্রামের এমদাদুল হক (৪৫)। শনিবার (২৪ অক্টোবর) গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল