মাদক কারবারিদের অভয়ারণ্য জায়গা জীবননগর,হাসাদাহ,পুরন্দর পুর
দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার ভারত সীমান্তে অবস্থিত একটা উপজেলা জীবননগর৷ এই উপজেলা ভৌগোলিক ভাবে একেবারেই ভারত সীমান্তে হওয়াতে এখানে মাদক কারবারিদের জন্য নিরাপদ স্থান হিসাবে পরিচিত ৷এই অঞ্চলে কিছু দিন আগেও মাদক কারবারিদের মধ্যে বিভেদের কারনে হত্যার মতো ঘটনা ঘটে ৷ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারনে বর্তমানে এই মাদক ব্যবসা এতটাই ভয়াবহ যা ছোট বঢ় এই নেশায় জড়িয়ে পড়েছে ৷ বিশেষ করে এই উপজেলায় চিহ্নিত কিছু গ্রামের নাম এই প্রতিবেদকের হাতে আসছে ৷ দৈনিক বিজয় নিউজের অনুসন্ধানে জীবননগর হাসাদাহ,কাটাপোল,মাধবপুর,পুরন্দর পুর গ্রামে এই কারবারিদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে ৷ বিশেষ করে পুরন্দর পুর গ্রামে এর ব্যাপকতা বেশি ৷ এই গ্রামের সাধারণ মানুষের দাবি আইনশৃঙ্খলা বাহিনী দেখেও না দেখার অজুহাতে কাউকে গ্রেফতার করছে না ৷ তাই এখানকার মানুষ সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, এই মাদক কারবারিদের বিরুদ্ধে যাহাতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয় ৷ অন্যথা যুব সমাজ একেবারেই ধবংস হয়ে যাবে ৷
দৈনিক বিজয় নিউজ/ মশিউর