নরসিংদী জেলা পুলিশের অভিযানে গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া গ্রেফতার

নরসিংদী জেলা পুলিশের অভিযানে  গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া গ্রেফতার
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী তে ১ইং ডিসেম্বর,সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক শামসুল আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ মিয়া গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের সাফির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে পলাশ থানায় অস্ত্র আইনও মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলবে বলে প্রশাসনের একধিক সূএ বিষয়টি নিশ্চিত করেন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন