নরসিংদী শিবপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও বিজয় র্য্যালী অনুষ্ঠিত

নরসিংদী শিবপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা  ও বিজয় র্য্যালী অনুষ্ঠিত
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর বাস স্ট্যান্ড থেকে আবদুল মান্নান ভূইয়া পরিষদের উদ্যোগে ১৬ইইং ডিসেম্বর মঙ্গলবার, বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধার আহবানে ও আব্দুল মান্নান ভূইয়া পরিষদের আয়োজনে শিবপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়। এ সময় মান্নান ভূইয়া পরিষদের ভক্ত অনুসারী সহ শিবপুর উপজলার সকল ইউনিয়ন থেকে আপামর জন সাধারণ উপস্থিত ছিলেন।এ সময়, মরহুম আবদুল মান্নান ভূইয়ার কবরস্থান জিয়ারত ও সকল শহীদ মুক্তিযোদ্ধা দের জন্য দোয়া করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন