"আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গ্রহণ, ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা"
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
১৯৭১ সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমসহ সাত ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হয়েছে। আদালত সকল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ অভিযোগ গ্রহণ করেন। বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
অভিযুক্ত সাতজনই বর্তমানে পলাতক বলে জানা গেছে। বাকি পাঁচজন আসামি হলেন – সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সোমবার সকালে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে, প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম তা উপস্থাপন করেন। বিচারপতিবৃন্দ অভিযোগ শুনানি শেষে তা গ্রহণপূর্বক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
এ সংক্রান্ত পরবর্তী শুনানির জন্য ২৯ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে, যেদিন গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অবস্থা আদালতকে জানাতে হবে।
দৈনিক বিজয় নিউজ/ ই