বৃষ্টি ভেজা আমার আকাশ

বৃষ্টি ভেজা আমার আকাশ
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

শ্রাবণের ঘনঘটায় উতলা বরষায় এ কবি মন-
কেমন করে বসবে ঘরে বিরহী মন করে উচাটন,
কেমন করে বসবে মন বাসরে প্রেয়সী শুন্য ঘরে-
মনের গহীনে পুঞ্জীভূত উচ্ছ্বাস টুকু ডুকরে মরে।

বৃষ্টি ভেজা মন নিদারুণ শুন্যতা বুকে ভালোবেসে-
হয়তো কালবৈশাখী উপেক্ষা করে প্রলয় উচ্ছ্বাসে,
মরুভূমি আগ্নেয়গিরি পৃথিবীর গহ্বর করে যে জয়-
জনবিচ্ছিন্ন মন নিঃরব প্রেমে হচ্ছে তিলেতিলে ক্ষয়।

বৃষ্টি ভেজা আকাশ আর প্রেমিকের অশ্রু ভেজা চোখ-
উভয়ই প্রেমিকের নিঃসঙ্গ বুকে বাড়ায় বেদনা শোক,
বৃষ্টি ভেজা আকাশ প্রেয়সীর বিরহ দিগুন নীল করে-
অশ্রু ভেজা চোখ মসৃন পথকে কে আঁকা-বাকা গড়ে।

ভেজা চোখ, ভেজা আকাশ ব্যর্থ প্রেমিকের কাম্য নয়-
যদিও প্রেম প্রীতি ভালোবাসা শুন্য হয় প্রেমিক হৃদয়,
বিশ্বাসে বাঁচে প্রেম আস্থায় প্রগতিশীল হয় ভালোবাসা-
আশা ও বিশ্বাসের মৃত্যুতে বুকে জমে একবুক হতাশা!

অশ্রুভেজা চোখ চাইনা বুকভরা দীর্ঘশ্বাসে এ জীবনে-
চাই প্রেয়সীরে বৃষ্টি ভেজা আকাশের নিচে মধুর মিলনে
বৃষ্টি ভেজা আমার আকাশ না হয় যেনো বেদনা বিধূর-
প্রেয়সীর উঞ্চ পরশে মুহুর্মুহু উত্তাপে হোক পৃথিবী মধুর

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ