মির্জাগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সাথে পরিচিত ও আলোচনা সভা

মির্জাগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সাথে পরিচিত ও আলোচনা সভা
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সাথে পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ মার্চ) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষধ অডিটোরিয়ামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সাথে পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন সবুজ মৃধার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জুয়েল বেপারী, সহ সভাপতি ইসমাইল হোসেন মৃধা, প্রফেসর ইউনুস আলী সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান,উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আবদুর রহমান,  সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার আজিজ মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হাসিনা বেগম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,বীরমুক্তিযোদ্ধা,সুধীজন,জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।এবং এতে সকলে সকলের নিজ নিজ পরিচয় দেন ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার তিনি ও তার নিজের পরিচয় দেন এবং গুনীজনরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন