নওগাঁয় সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ে দেবোত্তর সম্পত্তির জিম্মাদারিত্ব ও ফসলি জুমিতে বিষ প্রয়োগ
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় দেবোত্তর সম্পত্তির মালিকানা ও জিম্মাদারিত্ব ধরে রাখতে কিছু দখলদার বাস্তুভিটা মন্দিরের রোপণকৃত সরিষা ফসলের ওপর আগাছানাশক বিষ প্রয়োগ করে ফসল নষ্টের চেষ্টা করেছেন। ঘটনা ঘটেছে গত বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে, উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর গ্রামে। এ ঘটনায় বাঁকাপুর হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন সামাজিক কমিটির সভাপতি কমল মন্ডলসহ অন্যান্যরা স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন: নয়ন মন্ডল (৪০), নব কুমার প্রাং (৩৮), পরী শাহ (৫২), আনন্দ শাহ (৫৩), কালিচরণ শাহ (৪৬), গৌতম শাহ (৩৮), পলাশ (২৮) এবং আরও আনুমানিক ২০-৩০ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে দেবোত্তর সম্পত্তির জিম্মাদার হিসেবে ভোগদখল করে আসছিলেন। কিছুদিন আগে এলাকাবাসী জিম্মাদারের নিকট থেকে উক্ত সম্পত্তি বাস্তুভিটা মন্ডবের নামে দখল নিয়ে চাষাবাদ শুরু করেন। জিম্মাদাররা দখলচ্যুত হওয়ায় ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার