বগুড়ায় সিপিডির উদ্যোগে গাক'র সাংগঠনিক সক্ষমতা মূল্যায়ন সম্পন্ন।
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন নাগরিকতা কর্মসূচির আওতায় সংস্থাটির Organizational Capacity Assessment কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই মূল্যায়ন কার্যক্রম রবিবার ২৫ জানুয়ারী বগুড়ার গাক টাওয়ার কাযালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করে দেশের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। ওসিএ কার্যক্রমে গাক'র পক্ষ থেকে উপস্থিত থেকে নানা দিক নিদেশনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন গাক'র সহকারী পরিচালক মোঃ জিয়াউদ্দিন সরদার, মানব সম্পদ বিভাগের সমন্বয়কারী মোঃ শাহিদুল ইসলাম ও সিনিয়র একাউন্টস অফিসার মওলা হাদিসুর রহমান। সিপিডির পক্ষে অংশগ্রহণ করেন মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন এসোসিয়েট মোঃ জাওয়াদুল করিম। এছাড়াও, মূল্যায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহে সহযোগিতা করেন ইনোভিশন কন্সাল্টিং-এর তথ্য সংগ্রহকারী আমিনুল ইসলাম ও মোঃ সাহাবুদ্দিন।
উল্লেখ্য, এই ওসিএ কার্যক্রমের মাধ্যমে গাক'র প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ব্যবস্থাপনা কাঠামো, মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক শাসন ও কর্মসূচি বাস্তবায়নের দক্ষতা মূল্যায়ন করা হয়। প্রাপ্ত সুপারিশসমূহ ভবিষ্যতে সংস্থার কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এ সময় গাক এর উধ্বতন কমকর্তা ও সিপিডি'র উধ্বতন কর্মকর্তা ও অন্য অতিথিগন প্রমূখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান