গলাচিপা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা হাজী মুহাম্মদ মজিবর রহমান প্যাদার সফল অপারেশন, দোয়া কামনা
দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ
গলাচিপা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, ত্যাগী ও নির্ভীক রাজনীতিক হাজী মুহাম্মদ মজিবর রহমান প্যাদা মুত্রনালীর জটিল সমস্যায় আক্রান্ত হয়ে সম্প্রতি সফলভাবে অপারেশন সম্পন্ন করেছেন।দীর্ঘদিন ধরে দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা এই বর্ষীয়ান নেতা বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তার অসুস্থতার খবরে গলাচিপাসহ পুরো এলাকায় নেতা-কর্মী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, হাজী মুহাম্মদ মজিবর রহমান প্যাদা শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি গলাচিপার রাজনীতিতে একজন অভিভাবকতুল্য মুরুব্বি। আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ও ত্যাগ আজও নেতা-কর্মীদের অনুপ্রেরণা হয়ে আছে।এমন একজন প্রিয় মানুষের অসুস্থতায় সবাই মহান আল্লাহ তায়ালার দরবারে তার দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করছেন। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনেন—আমিন। পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করা হয়েছে।.
দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন