ভূল্লীতে ১০ পিস ট্যাপেনডাবল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভূল্লীতে ১০ পিস ট্যাপেনডাবল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন দেবীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেনডাবল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি পোস্ট অফিস এলাকায় থেকে মাদক ব্যবসায়ী হুমায়ুন কবিরকে আটক করা হয়। আটককৃত হুমায়ুন কবির (৩৬) দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি গ্রামের মৃত গাজী মঈনউদ্দীন সরকারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে তাকে ১০ পিস ট্যাপেনডাবল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে। ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম