মোহনপুর থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর মোহনপুর থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মোহনপুর থানা চত্বরে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি শরিফুল হক পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র মাস আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সাহায্য করে। সবাই একসঙ্গে বসে ইফতার করতে পারা আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। মোহনপুর থানা কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আকতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা আমির অধ্যাপক আব্দুল আওয়াল, মোহনপুর থানা সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের খাঁন, এমআই ইয়ামিন আলীসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খাঁন, মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল, সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগর, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন রাসেল, কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল, সাংবাদিক আলামিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। দোয়া ও ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান। দোয়া শেষে উপস্থিত সকলেই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। এই আয়োজনকে স্থানীয়দের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির একটি সুন্দর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন উপস্থিত অতিথিরা।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন