সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে তরুণ দলের দোয়া ও মোনাজাত ১৬ আগস্ট, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে তরুণ দলের দোয়া ও মোনাজাত   ১৬ আগস্ট, ২০২৬
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার স্মরণে তরুণ দলের উদ্যোগে ৮২তম মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তরুণ দলের সভাপতি গোলাম মোর্তুজা মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি মো. কোকনুজ্জামান আলম এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.গোলাম মোস্তফা মামুন। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় তরুণ দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মো. সাহিফুল হোসেন সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম জুয়েল উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তরুণ দলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ মামুন, সহ-সভাপতি মো. ডিকেন, যুগ্ম সম্পাদক মো.জাহিদুল ইসলাম সানি, বাগমারা উপজেলা তরুণ দলের সভাপতি মো. হাতেম আলী, পুঠিয়া উপজেলা তরুণ দলের সভাপতি মো. ফজলুর রহমান ও পুঠিয়া উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মো. বাবুল আক্তার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মো. মানাজির আহসান।

এ সময় পুঠিয়া উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, কাটাখালী পৌরসভার আহ্বায়ক মো. আলী আহসান মোহেল, গোদাগাড়ী উপজেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক সাকিলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণ করেন। বক্তারা তাঁর আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন