আদালতে জামিন নিতে গিয়ে আলোচিত সাংবাদিক আশরাফুল ইসলাম বাবু'র উপর হামলাকারী রাকিব আটক
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে আলোচিত সাংবাদিক দৈনিক নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম বাবুর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত রাকিব আটক। জানা গেছে, আদালতে জামিন নিতে গেলে তাকে আটক করা হয়। জানা যায়, কয়েকদিন আগে অবৈধভাবে মাটি কাটার ভিডিও করতে গেলে সাংবাদিক আশরাফুল ইসলাম বাবুর ওপর হামলার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় ভূল্লী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে এবং হামলায় জড়িত থাকার অভিযোগে মামলায় জামিন নিতে গেলে ১ নাম্বার আসামি রাকিবকে আটক করা হয়। বৃহস্পতিবার আদালতে জামিন নিতে গেলে জামিন না মঞ্জুর করা হয়। পরে জেল হাজতে তাকে প্রেরণ করা হয়। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও নিন্দার ঝড় ওঠে। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পুলিশ জানায়, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম