গ্যাস সিলিন্ডার, সার, বেকারি, ডিম ও কাঁচামরিচের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, লাইসেন্স ও ক্রয় রশিদ না থাকা, বেকারি পণ্যের অবৈধভাবে উৎপাদন ও লেবেল না থাকা যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এছাড়াও বিভিন্ন গ্যাস সিলিন্ডার, সার, বেকারি, ডিম ও কাঁচামরিচের দোকানে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ১১ টায় জেলা ভোক্তা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে পৌর শহরের বিভিন্ন স্থানে বাজারে এ অভিযান চালানো হয়। এসময়ে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো: সোহেল শেখ,।
এছাড়াও এ অভিযানে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটেলিয়ন আনসার এর সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য ঃ মিরপুর, দিঘলকান্দি, বাগডুমুর ও শিয়ালকোল বাজারে গ্যাস সিলিন্ডার, সার, বেকারি, ডিম ও কাঁচামরিচের দোকানে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স ইয়ামিন এন্টারপ্রাইজের মালিক মো: গোলবাহার হোসেনকে ২০,০০০ টাকা এবং মোহাম্মাদীয়া হোম কেকের মালিক মো: শাহীন চকদারকে ৫০০০ টাকা এবং মেসার্স রোকনী ট্রেডার্সের মালিক মো: রেজাউল ইসলামকে ২০,০০০ টাকা-সহ ৩ প্রতিষ্ঠানকে মোট ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট