ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুর ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় আউলিয়াপুর ইউনিয়নের চাষি ক্লাব মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান, বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান লিটন, ছাত্রদলের সভাপতি ইউসুফসহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন সালান্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নির্বিঘ্নে পালন করতে পারবে। তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনাও করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম