তছলিম উদ্দিন নামে (৫৭) এক মাদকসেবিকে আটক!

তছলিম উদ্দিন নামে (৫৭) এক মাদকসেবিকে আটক!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দরে তছলিম উদ্দিন নামে (৫৭) এক মাদকতছলিম উদ্দিন নামে (৫৭) এক মাদকসেবিকে আটক সেবিকে আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। থানা তথ্যে জানা গেছে, গতকাল ১২ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫ টায় থানার এস আই আশরাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া মন্দির পাড়ায় অভিযান চালিয়ে তছলিম উদ্দিন (৫৭) নামে এক মাদকসেবিকে ৩ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করে। সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা, ওই মাদকসেবির স্বীকারোক্তি মোতাবেক তাকে ১ মাসের করে বিনাশ্রম সাজা ও ৫০০ টাকা অর্থদন্ড করেন। চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মাহমুদুন-নবী বলেন, আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান