নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ১.৫ কেজি গাজা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার: গতকাল ১৬ আগষ্ট ২০২৬ ইং রবিবার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ একটা টীম মান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন সতিহাট ঋষি পাড়া গ্রামে একজন মুদি দোকাদার দোনাকদারির পাশাপাশি তার বাড়িতে গাজা রেখে মাদক ব্যাবসা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম রাত ০৯ টার সময় উপস্থিত লোকজনের সামনে আসামি জিতেন্দ্র নাথ ( ৪০) পিতা সচিন্দ্রনাথ মাতা দক্ষ রানী সাং শ্রীরামপুর ঋষি পাড়া থানা মান্দা জেলা নওগাঁ এর গৃহ তল্লাশী করে।

তল্লাশী কালে আসামি জিতেন্দ্র নাথের বাড়ির সিরির নিছে বিশেষ কায়দায় রাখা একটা কালো পলিথিনে মোড়ানো ১ কেজি ৫ শ গ্রাম শুকনো গাজা উদ্ধার করে জব্দ করা হয়। এ সময়ে আসামি জিতেন্দ্র নাথের মাদক বিক্রয়ের সহ যোগি তার স্ত্রী পলি রানী ঋষি (৩০) কেও গ্রেফতার করা হয়। অনুসন্ধানে জানা যায় আসামি জিতেন্দ্রনাথ সপ্তাহে ২ থেকে তিন কেজি গাজা সীমান্ত এলাকা থেকে ১৫/১৬ হাজার টাকা দরে ক্রয় করে ১৮ থেকে ২৯ হাজার টাকায় বিক্রি করতো। আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার