কেশবপুরে বজ্রপাতে নিহত শামিমের পরিবারে জামায়াতে ইসলামের সহায়তা

কেশবপুরে বজ্রপাতে নিহত শামিমের  পরিবারে জামায়াতে ইসলামের সহায়তা
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার ৭নং পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের বাসিন্দা শামিম হোসেন গত কয়েকমাস আগে বজ্রপাতে নিহত হন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ও স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ। সোমবার ৩০ মার্চ-২৬) সংগঠনের উদ্যোগে নিহত শামিম হোসেনের স্ত্রীর হাতে একটি ছাগল তুলে দেওয়া হয়, যা তাদের পরিবারের জন্য সামান্য হলেও সহায়তা হিসেবে কাজে আসবে বলে আশা প্রকাশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৭নং পাঁজিয়া ইউনিয়ন সভাপতি মাস্উদ কামাল, সেক্রেটারি জাকির হোসেন, যুব সভাপতি মোঃ তৌহিদুজ্জামান, যুব সেক্রেটারি ডাঃ বজলুর রহমান, যুব ওয়ার্ড সভাপতি ইমরান হোসেন, ইউনিয়ন টিম সদস্য মাহাবুব রহমান, ৩নং বেলকাটি ওয়ার্ড সভাপতি মোঃ শহিদুজ্জামান, ডাঃ আতিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ