শোক সংবাদ শোক সংবাদ

শোক সংবাদ শোক সংবাদ
ছবিঃ নাসির উদ্দিন

দৈনিক বিজয় নিউজ গলাচিপা উপজেলা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলাধীন পানপট্টি ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও সমাজসেবক আব্দুল আলিম আর আমাদের মাঝে নেই। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান (টিটু) এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা আশিকুর রহমান নাদিম-এর পিতা ছিলেন।

আলীম ফিল্ম ও মনোয়ারা ফিল্মের কর্ণধার এবং বাংলাদেশ ফিল্ম ক্লাবের আজীবন সদস্য হিসেবে তিনি চলচ্চিত্র অঙ্গনে সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। অদ্য তারিখে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে গলাচিপাসহ সমগ্র পটুয়াখালী জেলায় নেমে এসেছে শোকের ছায়া। চলচ্চিত্রাঙ্গন হারিয়েছে এক নিবেদিতপ্রাণ অভিভাবককে, আর পরিবার হারিয়েছে তাদের প্রিয় আশ্রয়স্থলকে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, তার পুত্র মোঃ আরিফুর রহমান (টিটু) রাজনৈতীক মিথ্যা মামলায় বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন, যা এই শোকের মুহূর্তকে আরও বেদনা দায়ক করে তুলেছে।

দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন