কুয়েতের তেলভর্তি জাহাজে ইরানের হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা

কুয়েতের তেলভর্তি জাহাজে ইরানের হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

গতকাল সোমবার দুবাই বন্দরের বাইরে নোঙর করা জ্বালানি তেলবোঝাই একটি বিশাল জাহাজে ইরান হামলা চালালে তাতে আগুন ধরে যায়। এতে জাহাজটির মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার ফলেই জাহাজটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। আজ মঙ্গলবার ভোরে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির মাত্র কয়েক ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটল।

ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র দেশটির বিদ্যুৎকেন্দ্র ও তেলের খনিগুলো ধ্বংস করে দেবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর থেকে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোতে একের পর এক হামলা চালিয়ে আসছে।

‘আল-সালমি’ নামের কুয়েতি জাহাজটিতে এই হামলা সেই উত্তেজনারই সর্বশেষ উদাহরণ। প্রায় এক মাস ধরে চলা এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ ই