দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে মারা গেল ঠাকুরগাঁয়ের সোহান,লাশ ফেরতে পারিবারের আকুতি

দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ  হয়ে মারা গেল ঠাকুরগাঁয়ের সোহান,লাশ ফেরতে পারিবারের আকুতি
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম 

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কেতলেহং এলাকায় দু*র্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল উপজেলার তরুণ বাংলাদেশী সোহানকে। সোহানের পিতার নাম দুলাল মিয়া।

বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) মাগরিবের সময় সোহান এবং দোকানের মালিক একই দোকানে কাজ করছিল। হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনার জন্য পেছনের সাইটে গেলে আগে থেকে অপেক্ষায় থাকা দুর্বৃত্তরা অতর্কিত ভাবে গুলি করে পালিয়ে যায়। সোহান ঘটনাস্থলেই মারা যায়। যে দোকানটিতে সোহান খুন হয়েছে আর পার্শ্ববর্তী সোমালিয়ার ( সোমালিয়ানের দোকান) নাগরিকের সাথে বাংলাদেশী মালিকের সম্পর্কে ব্যবসায়িক ঝামেলা চলছিলো।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম