"নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১২ইং এপ্রিল রবিবার,আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নরসিংদী, ইসরাত জাহান কেয়া। এ সময় সভায় উপস্থিত ছিলেন, খায়রুল কবির খোকন, সংসদ সদস্য, নরসিংদী-১; নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার, মোঃ আবদুল্লাহ্‌-আল-ফারুক প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন