নওগাঁর নিয়ামতপুর রসূলপুরে ১০০ টাকা চাওয়া কে কেন্দ্র করে সুনিল পাহানকে হত্যা
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসূলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পাড়ায় ধারের ১০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। নিহত ব্যক্তি হলেন সুনিল পাহান (৫০), তিনি মৃত বগান পাহানের ছেলে। তার বাড়ি উপজেলার রসূলপুর ইউনিয়নের কাকশা আদিবাসী পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সুনিল পাহানের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের আঘাতে সুনিল পাহান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার