পাবনা বারের প্রবীণ সদস্য রফিকুল ইসলাম খানের মৃত্যুতে রেফারেন্স অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী পাবনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান সোমবার (১৭ আগষ্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় ইন্তেকাল করেন। মরহুম সিনিয়র আইনজীবীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রেফারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবনা জেলা ও দায়রা জজ আদালত এজলাসে সকাল ১১:০০ ঘটিকায় জেলা ও দায়রা জজ মহোদয়, জজ শীপের সকল সদস্য, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়, পাবনা ম্যাজিস্ট্রেসির সকল বিচারকগন, জেলা আইনজীবী সমিতির সদস্য গনের অংশ গ্রহণে রেফারেন্স অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আক্তারুজ্জামান, আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খোন্দকার, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট শ্রী মলয় কুমার দাস রায়, মরহুম অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান এর কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম আজাদ মোনাজাত পরিচালনা করেন। পরিশেষে ফুলকোর্ট রেফারেন্স ঘোষণা করা হয়। পরিচালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শ্রী মলয় কুমার দাস রায়।
আইনজীবী সমিতির উদ্যোগে পাবনা জেলা আইনজীবী সমিতির হল রুমে দুপর দুপুর ১২:০০ ঘটিকার সময় প্রয়াত সিনিয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান এর কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির সভাপতি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খোন্দকার, সমিতির সবচেয়ে প্রবীণ সদস্য বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আব্দুর রহিম খান, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস রঞ্জু, পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আমিনু্ল ইসলাম পটল সহ আরো অনেকে। বক্তারা মরহুম রফিকুল ইসলাম খান এর কর্মময় জীবনের উপর আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া করা হয়। দোওয়া পরিচালনা অ্যাডভোকেট মোঃ আব্দুল করিম।
মরহুম রফিকুল ইসলাম খান এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাবনা জেলার আটঘরিয়া উপজেলাধীন মাজপাড়া গ্রামে ১৯৫৮ সালের ১০ ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতাঃ মরহুম ইয়াকুব আলী খান। তিনি বিবাহিত জীবনে এক স্ত্রী(অবসর প্রাপ্ত প্রাথমিক শিক্ষক) ও দুই সন্তান ( সফটওয়ার ইঞ্জিনিয়ার ও প্রবাসী)এর জনক ছিলেন। মরহুম রফিকুল ইসলাম খান ১৯৭৪সালে আটঘরিয়া হাইস্কুল থেকে এসএসসি,, ১৯৭৬ সালে এইচ এস সি, ১৯৭৮ সালে ঈশ্বরদী কলেজ থেকে বিএ পাস করেন। পাবনা শহীদ আমিন উদ্দিন আইন কলেজ এলএলবি পাশ করেন। পহেলা এপ্রিল ১৯৭৮ ইঃ পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করেন ১২ ই এপ্রিল তালিকা ভুক্ত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মরহুম রফিকুল ইসলাম খান এর মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করাে ও পরিবারের সদস্যদের প্রতি শোক প্রকাশ করে বিবৃতি দান করেছেন পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খোন্দকার, সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শ্রী মলয় কুমার দাস রায়, সিনিয়র অ্যাডভোকেট কাজী মাহবুবুল আলম কাজী আলম, সমিতির সদস্য বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আকির হোসেন শিকদার পান্না, সিনিয়র অ্যাডভোকেট জাফর আলতাফ,সিনিয়র অ্যাডভোকেট মোঃ সাইদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ ফিরোজ আলী মন্ডল, পাবনা জেলা বার সমিতির সদস্য বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ সেলিম হোসাইন,বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ আবুল বাশার রানা, বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল ইমরান, বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ তসলিম হাসান সুমন শিকদার, অ্যাডভোকেট এসকে নুরুজ্জামান সাগর, অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ (কবি আকাশ), অ্যাডভোকেট মিজানুর রহমান খোকন,অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান হাবিল।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ