ঠাকুরগাঁওয়ে আট বছর বয়সী শিশুকে ধর্ষণর অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
এবার ঠাকুরগাঁওয়ে বাড়িতে মা-বাবার অনুপস্থিতির সুযোগে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। রোববার এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছেন। মামলায় আসামির নাম মো. মেহেদী হাসান (১৬)। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ও তাঁর স্ত্রী প্রতিদিনের মতো গতকাল শনিবার সকাল ১০টার দিকে জীবিকার তাগিদে নিজ নিজ কর্মস্থলে যান। এ সময় তাঁদের আট বছর বয়সী মেয়ে ও চার বছরের ছেলে বাড়িতে ছিল। বেলা ২টা ১০ মিনিটের দিকে অভিযুক্ত মেহেদী হাসান গোসল করার অজুহাতে ওই বাসায় আসে। বাড়িতে বড় কেউ না থাকার সুযোগে সে টিনের বসতঘরে প্রবেশ করে এবং শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম