রানীরবন্দরে ড্রাম ট্রাকের ধাক্কায় আটোর চার যাত্রী আহত ড্রাম ট্রাক পুড়িয়ে দিলেন বিক্ষুব্ধ জনতা

রানীরবন্দরে ড্রাম ট্রাকের ধাক্কায় আটোর চার যাত্রী আহত ড্রাম ট্রাক পুড়িয়ে দিলেন বিক্ষুব্ধ জনতা
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ড্রাম ট্রাকের ধাক্কায় আটোর চার যাত্রী আহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ড্রাম ট্রাক আগুনি দিয়ে পুড়িয়ে দিলেন।এসময় রংপুর দশমাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। রবিবার (২৪ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রাণীরবন্দর বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, দিনাজপুর দশ মাইলের দিক থেকে একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক সৈয়দপুরের দিকে যাচ্ছিলো এসময় রাণীরবন্দর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি অটোকে সামনে থেকে সজোরে ধাক্কা দিলে অটোটি দুমড়ে-মুচড়ে গেলে অটোতে থাকা চালকসহ চারজন গুরুত্ব আহত হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ড্রাম ট্রাকটিকে আটক করে আগুন ধরে জ্বালিয়ে দেয়। এসময় ফায়ারসার্ভিসের একটি ইউনিট ট্রাকটির আগুন নেভাতে এলে স্থানীয় জনগণের বাঁধায় আগুন না নিভিয়ে ফিরে চলে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী বলেন, ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি কে আগুন ধরিয়ে দেয় এসময় ফায়ারসার্ভিসে সদস্য আগুন নেভাতে এলে তাদের বাঁধা দেয় স্থানীয়রা। পরবর্তীতে স্হানীয় বিএনপি ও প্রশাসনের আশ্বাসে ৪ ঘন্টা পর (রংপুর-দিনাজপুর) হাইওয়ে রোড খুলে দেয় বিক্ষুব্ধ জনতা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান