কুমিল্লায় জরুরি গ্যাস শাটডাউন: আজসহ তিন দিন বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা জেলায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিন দিনের জরুরি শাটডাউন ঘোষণা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। এর ফলে আজ সোমবারসহ আগামী তিন দিন নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার এবং আগাম প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের প্রধান কার্যালয় (চাপাপুর, কুমিল্লা) থেকে প্রকাশিত জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্যাস বন্ধের সময়সূচি ও এলাকাভিত্তিক বিবরণ: সোমবার (২৭/০৭/২৬): সকাল ০৮ ঘটিকা থেকে রাত ০৮ ঘটিকা পর্যন্ত (১২ ঘণ্টা) কুমিল্লা শহর ও আশেপাশের এলাকাসমূহে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৮/০৭/২৬): সকাল ০৮ ঘটিকা থেকে রাত ০৮ ঘটিকা পর্যন্ত (১২ ঘণ্টা) কুমিল্লা সদর দক্ষিণস্থ চৌয়ারা, সুয়াগাজী ও আশেপাশের এলাকাসমূহে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২৯/০৭/২৬): সকাল ০৮ ঘটিকা থেকে রাত ০৮ ঘটিকা পর্যন্ত (১২ ঘণ্টা) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও আশেপাশের এলাকাসমূহে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত এই সময়গুলোতে সংশ্লিষ্ট এলাকার সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। জরুরি প্রয়োজনে বাখরাবাদ গ্যাসের হটলাইন নম্বর ১৬৫২৩ এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ