পটুয়াখালীর মির্জাগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৩০ মে শনিবার উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ৮ টায় কালো ব্যাজ ধারণ এবং বেলা ১১ টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রফেসর মোস্তাফিজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন মৃধা, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব মো. ইত্তেজা হাসান। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক নাজমুল মৃধা প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব মুহাঃ শামসুদ্দোহা নেছারী। পরে দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন