কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ দেব নাথের শুভ জন্মদিন উপলক্ষে কেশবপুরের সাংবাদিক, সুধীজন, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা। পহেলা জুন তার শুভ জন্মদিন। ইংরেজি ১৯৫৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত পরেশ চন্দ্র দেব নাথ কেশবপুরের গণমাধ্যম জগতের একজন সুপরিচিত, সজ্জন ও সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত সততা, ন্যায়নিষ্ঠ অবস্থান এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁকে সাধারণ মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। উপজেলার বিভিন্ন শিক্ষা, সামাজিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও দিকনির্দেশনা সর্বমহলে প্রশংসিত। একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে তিনি নতুন প্রজন্মের সাংবাদিকদের পাশে থেকে তাদের উৎসাহ ও পরামর্শ দিয়ে আসছেন।
সহকর্মীদের মতে, পরেশ চন্দ্র দেব নাথ একজন সৎ, বিনয়ী, পরোপকারী ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ। তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব কেশবপুরের সাংবাদিক সমাজকে সমৃদ্ধ করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তাঁকে সকলের কাছে প্রিয় করে তুলেছে। চাকুরী জীবন থেকে অবসর নেওয়ার পর সাংবাদিকতা জীবনে আরও জোরেসোরে কাজ চালিয়ে যাচ্ছেন। এ উপলক্ষে কেশবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু এক শুভেচ্ছা বার্তায় বলেন, “পরেশ দাদা আমাদের প্রেসক্লাবের একজন অভিভাবকতুল্য ব্যক্তি। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন, অভিজ্ঞতা, প্রজ্ঞা ও আন্তরিকতা আমাদের পথচলায় অনুপ্রেরণা জোগায়। তিনি শুধু একজন দক্ষ সাংবাদিকই নন, একজন মানবিক ও সৎ মানুষ হিসেবেও সকলের শ্রদ্ধাভাজন। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করছি।” কেশবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু আরও বলেন, “পরেশ চন্দ্র দেবনাথের মতো অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সাংবাদিক সমাজের জন্য এক মূল্যবান সম্পদ। তাঁর কর্মময় জীবন ও অবদান আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা আশা করি তিনি আগামী দিনগুলোতেও সাংবাদিকতা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত রাখবেন।” জন্মদিনের এই আনন্দঘন দিনে কেশবপুর থানা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক সুখ-শান্তি এবং কর্মজীবনের অব্যাহত সাফল্য কামনা করা হয়েছে। শুভ জন্মদিন পরেশ দেবনাথ। আপনার আগামী দিনগুলো হোক সুস্থতা, সুখ, সাফল্য ও সম্মানে ভরপুর।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ