জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ

জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ
ছবিঃ হাফিজ মাছুম আহমদ দুধরচকী

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

জকিগঞ্জে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে যাওয়ার পথে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় মুহতারাম সভাপতি লক্ষ কুটি মানুষের হৃদয়ের স্পন্দন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার অভিযোগে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন, জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি।প্রতিষ্ঠাতা সভাপতি: সিলেটস্থ দুধরচক ঐক্য সংগঠন সিলেট।ভাইস প্রেসিডেন্ট: জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগ।ভাইস প্রেসিডেন্ট: কম্বাইন্ড হিউম্যান রাইটার্স ওয়ার্ল্ড সিলেট বিভাগ।স্টাফ রিপোর্টার: জাতীয় দৈনিক বিকাল বার্তা ঢাকা। স্পেশাল রিপোর্টার: দৈনিক বিজয়ের কন্ঠ সিলেট। সাধারন সম্পাদক: ২৪ নং ওয়ার্ড বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ সিলেট মহানগর।সাবেক: ইমাম ও খতীব কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট।সাবেক প্রধান শিক্ষক: তৈয়ব কামাল হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিলেট।সাবেক: প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত শাহ্জালাল (রহ.) ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট।উপদেষ্টা: হাবিবিয়া ওয়েলফেয়ার অরগানাইজেশান জকিগঞ্জ সিলেট,এর সমাজসেবক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

এক বিবৃতিতে দুধরচকী বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। একজন সম্মানিত আলেম ও জনপ্রিয় ব্যক্তিত্বকে কোনো ধরনের বাধার মুখে পড়তে হওয়া দুঃখজনক ও নিন্দনীয়। মত ও পথের ভিন্নতা থাকতে পারে, কিন্তু কাউকে বাধাগ্রস্ত করা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরও বলেন, সিলেটের আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি সম্মান প্রদর্শন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার মাধ্যমেই সমাজে সম্প্রীতি বজায় রাখা সম্ভব।

দৈনিক বিজয় নিউজ/ হাফিজ মাছুম আহমদ দুধরচকী