চুয়াডাঙ্গার নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গার নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
ছবিঃ সংগৃহিত

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের প্রতিনিধিরা। সৌজন্য সাক্ষাতে জেলা কমিটির সভাপতি সার্জেন্ট শরিফুল (অবঃ), সাধারণ সম্পাদক সার্জেন্ট মালেক (অবঃ) এবং উপদেষ্টা মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুল লতিফ (অবঃ)-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। সাক্ষাৎকালে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে অবসরপ্রাপ্ত সদস্যদের ইতিবাচক ভূমিকা রাখার বিষয়েও মতবিনিময় করা হয়। প্রতিনিধি দল নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশ ও জাতির জন্য অবদানের প্রশংসা করেন এবং তাদের ন্যায়সঙ্গত বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

দৈনিক বিজয় নিউজ/ ইডি