নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে নিহত তিন শিক্ষার্থী
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়ায় ইউনিয়ন এর পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় ২১ইং জুন রবিবার,মাগরিব এর নামাজ পড়ার জন্য অযু করার সময় বজ্র পাতে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) নিহতরা হলেন,কিশোরগঞ্জের হোসেনপুরের বাদল এর পুুত্র জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেন এর পুত্র আবু রায়হান ও একই এলাকার বাসিন্দা আবু জাফর। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন