"রামুতে ডাকাতি ও অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার "

ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত দীর্ঘ দিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রামু থানা পুলিশ জানায় গত ১২জুলাই ২০২৬  রাত সাড়ে ১১টার দিকে রামু  উপজেলার ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই (নিরস্ত্র)খোরশেদ আলমের নেতৃত্বে এ এস আই (নিরস্ত্র) মুহাম্মদ জহিরুল ইসলাম ও সংগীয় ফোর্স ঈদগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে ঈদগড় ইউনিয়নের পানিস্যা ঘোনা এলাকা হতে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামি মোস্তাক আহম্মদ প্রকাশ বাবুল(৪০)কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আবু সামার ছেলে এবং রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পানিস্যা এলাকার বাসিন্দা। পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯ও ৪০২ ধারায় একাধিক ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত মামলা এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে আজ ১৩জুলাই ২০২৬ তারিখে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এ বিষয়ে রামু উপজেলার পুলিশ জানিয়েছে অপরাধ দমন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া