সৎ, যোগ্য ও শরীয়া জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের দ্বারা, ইসলামী ব্যাংক পি, এল, সি-এর পরিচালনা পর্ষদ দ্রুত গঠনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

সৎ, যোগ্য ও শরীয়া জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের দ্বারা, ইসলামী ব্যাংক পি, এল, সি-এর পরিচালনা পর্ষদ দ্রুত গঠনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সারাদেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, সিরাজগঞ্জে ইসলামী  ব্যাংকে সামনে সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এক খণ্টা ব্যাপী অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে। মঙ্গলবার ( ১৪ জুলাই ২৬) সকাল ১০টায় জেলা শহরের ২ নম্বর খলিফাপট্টি এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিরাজগঞ্জ শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, সিরাজগঞ্জ” এর উদ্যোগে  ইসলামী ব্যাংক পি, এল, সি-এর পরিচালনা পর্ষদ দ্রুত গঠনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  কর্মসূচিতে বিপুলসংখ্যক গ্রাহক ও আমানতকারী অংশগ্রহণ করেন।  গ্রাহকরাও মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। উক্ত  মানববন্ধনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আহবায়ক রুহুল আমিন খসরু, সভাপতিত্বে এসময়ে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ব্যাংকের গ্রাহক ও সোনার মদিনা  স্পিনিং মিল এর স্বত্বাধিকারী মোঃ আলামিন খন্দকার, গ্রাহক ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য  মাওলানা সানোয়ার হোসেন, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, সিরাজগঞ্জের সদস্য একরামুল হক, ইসলামী ব্যাংকসিরাজগঞ্জ জেলা শাখা গ্রাহক আব্দুল হাকিম বাকি, তরুণ উদ্যোক্তা ও ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, সদস্য মোঃ জুবায়ের  ইসলাম,সহ-- সিরাজগঞ্জ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও ইসলামি ব্যাংকের গ্রাহকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি বলেন, আপনারা অবগত আছেন যে  এস আলমের পেতাত্মা  আলমকে পদত্যাগ করাতে বাধ্য করেছি।  এখনো এই ইসলামিক ব্যাংক পিএলসি পরিচালনা পরিষদ গঠন করা হয় নাই। আমরা চাচ্ছি একজন যোগ্য সৎ মানুষ দরকার।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট