বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের উদ্যেগে জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের উদ্যেগে জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় প্রশাসনের উদ্যেগে জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ১১০০ ঘটিকার সময় উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে   অনুষ্টান টি শুরু হয়। সভায় নির্বাহী অফিসার জুলাই শহীদদের উদ্যেশ্য স্বাগত বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো: শিব্বির আহম্মেদ,বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান,সমাজসেবা অফিসার মো: কারিজুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পানা কর্মকর্তা মো: নাজমুল হাসান,উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো: সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার শাহা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন,বাংলাদেশ জামায়েত ইসলামী পৌর আমির সৈয়দ নিয়ামুল হাসান,সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

 বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: রোকনুজ্জামান মিয়া( বকুল) ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মিয়া রাসেল সহ অন্যান্য অংগ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: রোকনুজ্জামান মিয়া (বকুল) জুলাই স্মৃতি চারন করতে গিয়ে বলেন বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের দৈতরকাটি গ্রামের মো: এনামুল শেখের ছেলে মো: রনি শেখ জুলাই আন্দোলনে গুলি বিদ্ধ হয়ে আহত হয়। তাকে উপজেলা প্রশাসনের পক্ষথেকে আর্থিক সহোযোগিতা করা হয়। উপস্থিত সুধিজন জুলাই শহীদদের আত্মার মাগফেরাত এবং অসুস্থদের রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া