সিরাজগঞ্জে সিএনজি মালিক-শ্রমিকদের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

সিরাজগঞ্জে সিএনজি মালিক-শ্রমিকদের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

 "ঐক্যবদ্ধ শ্রমিক সমাজ, অগ্রগতির চালিকাশক্তি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে রেলগেট সয়দাবাদ মালিক-শ্রমিক সিএনজি স্ট্যান্ড (রেলগেট)-এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টায় পৌর শহরের রেলগেট এলাকায় অবস্থিত সংগঠনের নবনির্মিত কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রেলগেট সয়দাবাদ সিএনজি স্ট্যান্ডের আয়োজিত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে কণ্ঠভোটে নতুন কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হারুন অর রশিদ (হারুন)। সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, কার্যকরী সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম তালাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ খোকন সেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হাবীব রতন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমীন হোসেন মিন্টু, কোষাধ্যক্ষ মোঃ সুজন সেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামসুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ হোসেন আলী, কার্যকরী সদস্য মোঃ শাহজামাল হোসেন, কার্যকরী সদস্য মোঃ মোবারক আলী কুড়ান, কার্যকরী সদস্য মোঃ শাহীন সেখ ও কার্যকরী সদস্য পদে মোঃ আলমগীর হোসেন নির্বাচিত হন।

এছাড়া সড়ক বিষয়ক সম্পাদক মোঃ লিটন, সহ-সম্পাদক মোঃ ফাহিম হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ শাহ আলম, দপ্তর সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ), ধর্মীয় বিষয়ক সম্পাদক মোঃ হাসমত আলী, সহ-ধর্মীয় বিষয়ক সম্পাদক মহাদেব, সাংস্কৃতিক সম্পাদক মহর সেখ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম নির্বাচিত হন। সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে আব্দুল আলীম পলাশ-কে মনোনীত করা হয়। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন মোঃ ওমর আলী সেখ, মোঃ মাসুদ, মোঃ আব্দুল মান্নান, মোঃ মাসুম সেখ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাহআলম সেখ, মোঃ রেজাউল করিম, মোঃ রবিউল ইসলাম (রবি) এবং মোঃ শহিদুল ইসলাম। সভা পরিচালনা করেন মোঃ ফজলুল মুবীন বিপ্লব। এ সময়ে বক্তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং মালিক-শ্রমিকদের অধিকার রক্ষায় নবগঠিত কমিটির প্রতি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। নতুন কমিটির সদস্যরাও সংগঠনকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খলভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট