খয়েরসুতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিশিষ্ট রাজনীতিবীদ অ্যাডভোকেট এসকে নুরুজ্জামান সাগর

খয়েরসুতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিশিষ্ট রাজনীতিবীদ অ্যাডভোকেট এসকে নুরুজ্জামান সাগর
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খয়েরসুতি উচ্চ বিদ্যালয় ও কলেজ। গত ৮ জুলাই ২০২৬ ইং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের প্রতিনিধি হিসেবে গত ১৬ জুলাই ২০২৬ তারিখে অ্যাডভোকেট এসকে নুরুজ্জামান সাগর কে সভাপতি ঘোষণা করে পরিপত্র প্রকাশ করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের পক্ষে উক্ত পরিপত্রে ১৬জুলাই ২০২৬ স্বাক্ষর করেন রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ মাহবুব হাসান। তরুন রাজনীতিবীদ ও যুব সমাজের আইকন, জাতীয়তাবাদী আদর্শের অগ্রনায়ক, শিক্ষাবিদ পাবনা জেলা আইনজীবী সমিতির তরুন প্রজন্মের আইনজীবীদের আস্থা ও ভালো লাগার ঠিকানা সদালাপী মিষ্টভাষী অ্যাডভোকেট এসকে নুরুজ্জামান সাগর খয়েরসুতি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকায় তথা বার অঙ্গনে উচ্ছ্বাসের আবহ বয়ে যাচ্ছে।

অ্যাডভোকেট এসকে নুরুজ্জামান সাগর হলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ন আহ্বায়ক, সাবেক দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরমের পাবনার জেলার প্রতিষ্ঠাতা সদস্য সচিব। অ্যাডভোকেট এসকে নুরুজ্জামান সাগর খয়েরসুতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় পাবনা জেলা বার সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দান করেছেন পাবনা জেলা বারের বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান মিজান, বিজ্ঞ অ্যাডভোকেট ও এপিপি নীলা, বিজ্ঞ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সোহেল, বিজ্ঞ অ্যাডভোকেট পলাশ আলী, বিজ্ঞ অ্যাডভোকেট তসলিম হাসান সুমন শিকদার, বিজ্ঞ অ্যাডভোকেট রেশমা আক্তার রিতা, বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম শুভ, বিজ্ঞ অ্যাডভোকেট তাসনিম মালিহা।

খয়েরসুতি উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এসকে নুরুজ্জামান সাগর এর কাছে অভিভাবকদের ও এলাকাবাসীদের চাওয়া এই যে, বর্তমান সভাপতি একজন উচ্চ শিক্ষিত ও শিক্ষাবরেন্য ব্যক্তি। তিনি তার মেধা ও শ্রম পরিকল্পনার প্রসার শিক্ষার পরিবেশকে আরো আধুনিকায়নের প্রতি জোর তাগিদ দিবেন। সভাপতি তার শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে, কিশোর গ্যাং অপরাধের বিরুদ্ধে, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলবেন। বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরী উন্নয়নের জন্য তথা যুগোপযোগী সকল ব্যবস্থা গ্রহন করবেন।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ