কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতা ও পরীক্ষার্থী দুর্ভোগ: শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপে ৭ শিক্ষক বদলি

কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতা ও পরীক্ষার্থী দুর্ভোগ: শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপে ৭ শিক্ষক বদলি
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

​কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ভয়াবহ জলাবদ্ধতার কারণে পরীক্ষা বিঘ্নিত হওয়া এবং পরীক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহানোর ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এই পরিস্থিতির কারণে দেশব্যাপী সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হওয়ার অভিযোগে ওই কলেজের সাত শিক্ষককে সিলেট, কক্সবাজার ও বরগুনাসহ দেশের বিভিন্ন দূরবর্তী জেলায় বদলি করা হয়েছে। ​বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়।

​বদলিকৃত শিক্ষকরা হলেন:
​এ কে এম জহিরুল আলম (উপাধ্যক্ষ) – চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজ।
​মো. আবদুল মালেক (অধ্যাপক, গণিত বিভাগ) – কাজার সরকারি কলেজ।
​কনক বড়ুয়া (সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ) – নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ।
​ড. মুহাম্মদ উল্লাহ মজুমদার (সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) – লক্ষ্মীপুর সরকারি কলেজ।
​নূর মোহাম্মদ নূর উল্লাহ (সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) – ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজ।
​মো. আল-আমিন (প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ) – সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ।
​মোহাম্মদ মহসীন (সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ) – বরগুনা সরকারি কলেজ।
​পরীক্ষাকেন্দ্রে এমন চরম অব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের ভোগান্তির ঘটনায় শিক্ষক মহলে ও সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ