পাবনা প্রেসক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা প্রেসক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবগঠিত পাবনা জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ জুলাই বিকাল ৫:০০ ঘটিকায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনের ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলার পেশাজীবী দলের সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খান  বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুল ইসলাম জিয়া। ​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইন্ঞিনিয়ার সহিদুল ইসলাম রাসেল।

​বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা জেলা পেশাজীবী দলের উপদেষ্টা আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস,কেন্দীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আরেফিন, পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহাবুব, জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি ও পেশাজীবী দলের উপদেষ্টা আল মাহমুদ মান্নান মাস্টার প্রমূখ। এছাড়াও বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এসএম মিজানুর রহমান অহিদ এবং জেলা বিএনপির সদস্য মোঃ শরিফুল ইসলাম, পেশাজীবী দলের পাবনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শুভ। সভায় বক্তারা পেশাজীবী সমাজকে সুসংগঠিত করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা পেশাজীবী দলের পাবনা জেলার সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুল ইসলাম। অনুষ্ঠানে পাবনা জেলার বিভিন্ন উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ, জাতীয়তাবাদী পেশাজীবী দলের জেলা কমিটির সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ, জাতীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান