জেলের জালে ধরা পরলো একসাথে প্রায় দুই মন পাঙ্গাস মাছ
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলাধীন পায়রা নদীতে এক জেলের জালে ধরা পরে একঝাঁক পাঙ্গাস মাছ যার ওজন প্রায় ২ মন (৮০) কেজি খুশিতে আত্মহারা জেলে ও জেলের পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রানীপুর গ্রামের বাসিন্দা দুই ভাই লুৎফর ও জাহাঙ্গীর দীর্ঘ দিন ধরে পায়রা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো গতকাল রাতেও তারা পায়রা নদীর চরখালী নামক স্থানে জাল ফেলেন। পরে জাল তুলতে গিয়ে তারা ভার অনুভব করেন। পরে টেনে তোলা হলে দেখা যায় জালে একসঙ্গে ধরা পড়েছে বিভিন্ন সাইজের পাঙ্গাস, যার ওজন প্রায় ৮০ কেজির মতো। বিশাল এই মাছের চালান নিয়ে রাতে পাড়ে ফিরলে উৎসুক স্থানীয় জনতার ভিড় জমে যায়। মাছগুলো দেখতে হাটে ক্রেতা ও কৌতূহলী মানুষের আনাগোনা বেড়ে যায়। পরে স্থানীয় বাজারে ভালো দামে মাছগুলো বিক্রি করা হয়।
এ বিষয়ে জেলে লুৎফর জোমাদ্দার আনন্দে আবেগপ্লুত হয়ে বলেন, নদীতে এখন আগের চেয়ে মাছ কম পাওয়া যায়, সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু আজ আল্লাহ মুখ তুলে চেয়েছেন। এক জালেই ২ মণ মাছ পাব, তা স্বপ্নেও ভাবিনি দুই ভাই মিলে বিক্রি করে বেশ ভালো টাকা পেয়েছি। ছোট ভাই জাহাঙ্গীর বলেন,জালে যখন টান লাগছিল, তখনই বুঝেছিলাম ভারী কিছু পড়েছে। কূলে এনে দেখি থরে থরে পাঙ্গাস। এ মাছ বিক্রির পুরো টাকা দিয়ে পরিবারের অভাব কিছুটা হলেও ঘুচবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন