নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর আদিবাসী মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররব। অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসী নির্বাচিত ১৩৭ জন উপকারভোগীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার