বগুড়ায় গাক'র বাজেট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

বগুড়ায় গাক'র বাজেট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বগুড়া শহরের বনানীতে গাক'র প্রধান কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ক্যাপস্টোন ফেলো-এনডিসি ড. খন্দকার আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাজেটের সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন, সঠিক আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গাক'র উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পারস্পরিক সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।ড.খন্দকার আলমগীর হোসেন বলেন, ‘গাক একটি সামাজিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন অঞ্চলে এর কার্যক্রম দ্রুত বিস্তৃত হচ্ছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে সবাইকে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন গাক'র সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম। তিনি বাজেট বাস্তবায়নে মাঠপর্যায়ের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন, নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালক (মনিটরিং অ্যান্ড রিভিউ) হজকিল মো. আবু হাসান, পরিচালক (এসএমএপি) মো. হুমায়ুন খালেদ, পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মুখলেছুর রহমান, পরিচালক (অভ্যন্তরীণ নিরীক্ষা অ্যান্ড আইসিটি) আবু রায়হান মিঞা ও যুগ্ম পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) খোরশেদ আলম প্রমুখ। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন সরদার ও সহকারী পরিচালক (প্রশাসন) মো. সাইদুল ইসলাম ও গাক'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রমুখ। কর্মশালায় বগুড়া ডিভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সিসি, জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট ও ফিল্ড অফিসাররা অংশ নেন। দিনব্যাপী কর্মশালায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন, আর্থিক ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা এবং বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় কর্মক্ষেত্রে বিশেষ অবদান ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ১০ জন ফিল্ড অফিসারকে নগদ পুরস্কার প্রদান করা হয়। গাক'র কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ ধরনের কর্মশালা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান