রাংগুনীয়া চোরাই টিউবওয়েলসহ ২জন গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম রাংগুনীয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চোরাই টিউবওয়েল উদ্ধারসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাংগুনীয়া মডেল থানা পুলিশ। ২৪জুলাই ২০২৬ রোজ (শুক্রবার), থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের একটি দল গত জুলাই দায়েরকৃত একটি মামলার এজাহার নামীয় আসামি মোঃ মারুফ (২২) গ্রেপ্তার করে, মারুফ রাংগুনীয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মুরাদনগর এলাকার মোঃ নিজামের ছেলে।গ্রেপ্তারক কালে তার কাজ হতে চুরি হওয়া ১টি টিউবওয়েল উদ্ধার করা হয়। অন্যদিকে আরেকটি চুরি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মোঃ তারেক হোসেনকে (১৯)গ্রেপ্তার করে।তারেক রাংগুনীয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটচেক এলাকার মোঃ আকতার হোসেনের ছেলে। রাংগুনীয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ জহির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। আইন -শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া